ঘরে বসেই সেরে ফেলুন ঈদ ফেসিয়াল

দেখতে দেখতেই বেজে গেল ঈদের ঘণ্টা। আর তাই এখন থেকেই চলছে নানা তোড়জোড়। সবাই চায় নিজেকে আর একটু আকর্ষণীয় করে তুলতে। এতে সাজগোজের জুড়ি মেলা ভার। আর তাই ঈদের আগে পার্লার গুলিতে দেখা যায় ব্যাপক ভিড়। কিন্তু আপনি চাইলেই এসব ঝামেলা এড়িয়ে ঘরেই সেরে ফেলতে পারেন ঈদের ফেসিয়ালটা। এতে টাকা এবং সময় উভয়ই বাঁচে।

আসুন তাহলে জেনে নেই ঘরে বসেই কিভাবে ঈদ ফেসিয়াল করবেন-

১. প্রথমে আপনার ত্বক ভালো করে ফেস ওয়াশ কিংবা কাঁচা দুধে তুলার বল ভিজিয়ে পরিষ্কার করে নিন।

২. পরবর্তীতে মুখ কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। কলা বা পেঁপের সাথে মধু এবং দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে ও গলায় আপ ওয়ার্ড মোশনে ম্যাসাজ করুন ৫ মিনিট। তারপর ঠাণ্ডা পানিতে রুমাল ভিজিয়ে মুখ ও গলা মুছে নিন।

৩. ১ টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে আধা টেবিল চামচ দুধ এবং আধা টেবিল চামচ গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ঘষে নিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।এটি খুব ভালো স্ক্রাবারের কাজ করবে।

৪. পরবর্তী ধাপে যেকোনো ফেস প্যাক লাগাতে হবে। এক্ষেত্রে বেছে নিতে পারেন চন্দনের প্যাক কিংবা মুলতানি মাটির ফেস প্যাক। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

৫. ১ চা চামচ গোলাপ জলের সাথে ৪/৫ ফোটা লেবুর রস মিশিয়ে নিন। এবার এই টোনার মুখে ও গলায় লাগিয়ে নিন। সবশেষে মুখে লাগান ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল কিংবা অ্যালোভেরা জেল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments