চুলের পাশাপাশি ত্বকের যত্নেও সমান কার্যকারী নারিকেল তেল

শুধু যে চুলের জন্য নারিকেল তেল ব্যবহার করা হয় এমন কিন্তু না! চুলের পাশাপাশি রূপচর্চার ক্ষেত্রেও এর কোন কমতি নেই বললেই চলে। নারিকেল তেল চুল এবং ত্বক উভয়তেই সমান কার্যকারী। ত্বকের কালো ছোপ ছোপ দাগ , বয়সের ছাপ, ময়েশ্চারাইজার হিসেবে, ব্রণ, চুলকানিসহ নানা সমস্যায় দারুন কাজ করে নারিকেল তেল। তাছাড়া ত্বক নমনীয় করতে এবং ত্বকের আর্দ্রতা রক্ষায় নারিকেলের তেল খুব গুরুত্বপূর্ণ। এই নারিকেল তেল ত্বকেও জোগায় বাড়তি পুষ্টি। চলুন তাহলে জেনে নেই ত্বকে এর কিছু ব্যবহার-

* ব্রণের দাগ দূর করতে নারকেল তেল সাহায্য করে। নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে ব্রণের দাগ অনেকটা কমে আসবে।

* ত্বকের যেসব জায়গায় কালো ছোপ ছোপ দাগ রয়েছে সেসব স্থানে নারিকেল তেল দিয়ে নিয়মিত ম্যাসাজ করলে দাগ হালকা হয়ে যাবে।

* এছাড়াও নারিকেল তেল প্রাকৃতিক আন্ডার আই বা চোখের ক্রিমের কাজ করে। নারিকেল তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ফ্রিজে রেখে জমিয়ে প্রতিদিন রাতে শোবার আগে চোখের নিচে লাগালে কালো দাগ দূর হয়ে যাবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments