চোখের যত্নে আই ক্রিমের ব্যবহার সম্পর্কে জানেন কি!

সারাদিনের কাজ, পরিশ্রম, ক্লান্তির মাঝে কখন যে চোখের নিচে কালি পড়ে যায় হয়তো আমরা নিজেরাও টের পাইনা। সারাদিনের ক্লান্তিভাবটা যেন দিনশেষে ফুটে উঠে চেহারায়। স্কিনের যত্ন নিতে গিয়ে আমরা অনেকেই ভুলেই যাই সুন্দর চোখ জোড়ার কথা যা আমাদের চেহারার সৌন্দর্য অনেকটাই ফুটিয়ে তুলে। তাই প্রতিদিন চোখের এক্সট্রা যত্ন নেওয়া প্রয়োজন। কেননা চোখের ত্বক অনেকটা সংবেদনশীল আর নমনীয়। তাই মুখের অন্যান্য অংশের ত্বকের চেয়ে চোখের চারপাশের ত্বক অনেক তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়। সেক্ষেত্রে যত্ন না নিলে ডার্ক সার্কেল, ফাইন লাইন, রিংকেল, পাফিনেস হতে পারে। চোখের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহারের পাশাপাশি ব্যবহার করতে পারেন ভাল কোন ব্র্যান্ডের আই ক্রিম। কেননা এতে থাকা উপাদান একইসাথে আপনার অনেকগুলো প্রবলেমের সল্যুশন দিবে-

 

১। ডার্ক সার্কেল দূর করে- রাত জেগে কাজ করছেন অথচ চোখের তেমন যত্ন নিচ্ছেন না! বুঝতে পারছেন তো এটি আপনার মুখের সৌন্দর্যে কতটুকু প্রভাব ফেলছে? তাই যারা ডার্ক সার্কেল এর সমস্যায় ভুগছেন আজ থেকেই শুরু করুন আপনার চোখের যত্ন নেওয়া।

 

২।পাফিনেস বা চোখের ফোলাভাব দূর করে- প্রায়ই দেখা যায় অনেকেরই চোখের নিচে ফোলাভাব। অনেকেই আবার এই সমস্যাটা একবারেই তেমন গুরুত্ব দিয়ে থাকেননা। প্রকৃতপক্ষে চোখের ত্বকের নিচে অতিরিক্ত পানি জমে চোখে ফোলাভাবের সৃষ্টি করে। বেশিরভাগের ক্ষেত্রে এই ফোলাভাব বয়সটাকে যেন আর একটু বাড়িয়ে তুলে।

 

৩। ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে- দিন দিন চোখের ত্বক নিষ্প্রাণ হয়ে ত্বককে যেন আরও বুড়িয়ে তুলে। তাই এই সমস্যা থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন আই ক্রিম। কেননা আই ক্রিম এ রয়েছে সেই সকল গুরুত্বপূর্ণ উপাদান যা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে।   

 

৪। ত্বকের কোলাজেন এর মাত্রা বাড়ায়- কোলাজেনের অভাবে আমাদের চোখে ফাইন লাইন ও রিঙ্কেল-এর প্রভাব বেশি দেখা দেয়। কেননা কোলাজেন আমাদের ত্বক মসৃণ ও কোমল রাখতে সাহায্য করে। কিন্তু সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মির কারনে আমাদের ত্বকে কোলাজেন এর মাত্রা অনেকাংশে কমে যায়। আর এক্ষেত্রে ত্বকের ধরনভেদে  বিভিন্ন আইক্রিমে কিন্তু এই সমস্যার সমাধান রয়েছে।

 

৫। ফাইনলাইন এবং রিঙ্কেল দূর হয়- চোখের ত্বক কোমল ও মসৃণ রাখার পাশাপাশি আই ক্রিম চোখের নিচের ফাইনলাইন এবং রিঙ্কেল দূর করে।

 

তাই আর দেরি কেন! এখন থেকেই শুরু হক চোখের এক্সট্রা যত্ন নেওয়া, আজই বেছে নিন আপনার বাজেট অনুযায়ী ভাল মানের কোন আই ক্রিম।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments