চুলের যত্নে নিম তেল

নিমপাতা সকলের কাছেই বেশ পরিচিত। কেননা এই নিম পাতা রূপচর্চায় অনেক আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। ত্বকের জন্য যেমন উপকারী এই নিমপাতা ঠিক তেমনি পাতা থেকে তৈরিকৃত তেলও চুলের যত্নে দারুন কাজ করে। নিমের তেলে রয়েছে কার্বোহাইড্রেট ও মিনারেল যা চুলের বৃদ্ধি বাড়ায়। চুলের গোড়া মজবুত ও চুল পড়া কমায়। চুলকে করে ঝলমলে এবং প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ । নিমের তেলে কয়েক ধরনের প্রয়োজনীয় অ্যাসিড থাকে যা কিনা চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখে। এছাড়াও নতুন করে চুল গজাতে, খুশকি দূর করতে সাহায্য করে।

 

যেভাবে তৈরি করবেন ঃ

প্রথমেই আপনি একবাটি নিম পাতা নিন, ওই নিমপাতা গুলিকে বাটুন। অতঃপর সমপরিমাণ নারকেল তেল নিয়ে ওই বাটা নিমপাতা সঙ্গে মেশান। এবারে ওই মিশ্রণটিকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফুটিয়ে নিন। এই মিশ্রণটি ততক্ষণ পর্যন্তই ফোটাবেন, যতক্ষণ পর্যন্ত ঐ মিশ্রণটি মধ্যে কোন জলীয় অংশ থাকবে না। ব্যস, এইতো খুব সহজেই তৈরি হয়ে গেল নিমতেল। এখন শুধু এই তেলটা ঠাণ্ডা করে ব্যবহার করার পালা।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments