জেনে নিন ডালিমের জানা অজানা গুনের কথা

ডালিম প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ এবং ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিংক, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, সাইট্রিক আসিড, ট্যানিন, আয়রনসহ নানা কার্যকরী উপাদানের উৎস। ডালিম ত্বক সুস্থ রাখতে, ত্বকের ব্যাকটেরিয়ার সংক্রমণকে প্রতিরোধে, কোলেস্টরল নিয়ন্ত্রনে, পেশির ব্যথা দূর করতে, তরুণাস্থির ক্ষয় রুখতে, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে, হার্টের সমস্যায়, দাঁত ভালো রাখতে ,সর্দি-কাশি থেকে রক্ষা পেতে ব্যাপক ভুমিকা পালন করে। প্রতিদিন ডালিমের রস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়াও স্কিন ক্যান্সার ও প্রস্টেট ক্যানসার প্রতিরোধ করতে ডালিমের রস সাহায্য করে। ডালিম মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এমনকি চুলপড়া কমায়। এটি চুলের উজ্জ্বলতা বাড়ানোর সাথে সাথে চুলে নিয়ে আসে ঝরঝরে ভাব। শুধু ডালিম নয়, ডালিম গাছের ছাল, ফুল এবং ডালিম গাছের শিকড়ও বিভিন্ন রোগের মহাঔষধ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments