জেনে নিন আখের রসের নানা উপকারিতা

আখ চিনেননা এমন কম মানুষই আছেন। আর এই গরমে এখন এটি অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে। কিন্তু আপনি কি জানেন এতে রয়েছে বহু সমস্যার সমাধান? কেননা আখের রসে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম এবং আরও সব উপকারি উপাদান যা কিনা নানাভাবে শরীরের উপকার করে থাকে।

হজম ক্ষমতার উন্নতি সাধনে, ক্যান্সারের সেল ধ্বংস করতে, শরীরের কর্মক্ষমতা বাড়াতে, কিডনির কর্মদক্ষতা বাড়াতে, কোলেস্টেরলের মাত্রা কমাতে, বলিরেখা দূরীকরণে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, লিভার সুস্থ রাখতে,শরীরের ভিতরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদান বের করতে এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে আখের রস কিন্তু বেশ কার্যকরী।

তাছাড়া আখের রসে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম থাকার কারণে নিয়মিত আখের রস খেলে হাড় শক্তপোক্ত তো হয়ই, সেই সঙ্গে দাঁতের স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। আখের রসে উপস্থিত আলফা হাইড্রক্সি অ্যাসিড স্কিন সেলের উৎপাদন বাড়ায়ে ব্রণের প্রকাপ কমাতে এমনকি ত্বকে আর্দ্রতা বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

শুধু তাই নয় ব্রণের দাগ কমাতেও সাহায্য করে থাকে। এক্ষেত্রে পরিমাণ মতো আখের রস নিয়ে মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেই পেস্ট ভাল করে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে তারপর মুখ পরিষ্কার করে নিন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments