ক্যাকি ম্যাকাপ এড়ানোর উপায়

আমরা অনেকেই স্মুদ ম্যাকাপ করতে পারিনা। ম্যাকাপ ত্বকের সাথে ভালভাবে ব্ল্যান্ড না করতে পারলে ম্যাকাপের কিছুক্ষণ পরই তা ক্যাকি হয়ে যায় অর্থাৎ অমসৃণ দেখায়।সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা ম্যাকাপ করি কিন্তু ম্যাকাপ যদি ক্যাকি হয় তাহলে সৌন্দর্য বৃদ্ধির বদলে বরং কমিয়ে দেয়। তাই জেনে নিন ক্যাকি ম্যাকাপ এড়ানোর কিছু টিপস।

ক্যাকি ম্যাকাপ এড়ানোর উপায়ঃ 

?আপনার স্কিন টাইপের সাথে মিলিয়ে ফাউন্ডেশন কিনুন।ওয়েলি স্কিনে যে ধরনের ফাউন্ডেশন স্যুট করে ড্রাই স্কিনে সেটা করেনা। তাই স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন কিনুন। 


?ফাউন্ডেশন বিভিন্ন শেডের হয়ে থাকে। আপনার ত্বকের রঙের সাথে মিলিয়ে শেড নির্বাচন করুন। অনেকেই ফাউন্ডেশনের শেড বুঝতে হাতে লাগিয়ে যাচাই করেন। কিন্তু হাতের আর ফেইসের ত্বক এক রকম নয় তাই অবশ্যই ফেইসে লাগিয়ে যাচাই করে নিন শেডটি আপনার জন্য সঠিক কিনা। 


?ফাউন্ডেশন ব্যবহারের পূর্বে মশ্চারাইজাইর ও প্রাইমার লাগান। এতে ফাউন্ডেশন ক্যাকি হবে না এবং দীর্ঘ সময় স্থায়ী হবে। 


?একটি ভেজা স্পঞ্জ দিয়ে ফাউন্ডেশন ব্ল্যান্ড করবেন তাহলে ফাউন্ডেশন ভালোভাবে ব্ল্যান্ড হবে। 


?একবারে বেশি পরিমান ফাউন্ডেশন লাগাবেন না, প্রয়োজনে ভালো কাভারেজ পেতে অল্প পরিমান ফাউন্ডেশন নিয়ে
কয়েকটি লেয়ারে এপ্লাই করুন। 


?ফাউন্ডেশনের পর ফেইস পাউডার দিয়ে সেট করে নিন এবং ম্যাকাপ শেষে অবশ্যই সেটিং স্প্রে ব্যবহার করুন। এতে ম্যাকাপ দীর্ঘ সময় পর্যন্ত নস্টন হবেনা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments