কসমেটিক্স ব্যবহারে সতর্কতা

আমাদের দৈনন্দিন জীবনে কসমেটিক্সের ব্যবহার অপরিহার্য। নারী পুরুষ নির্বিশেষে প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন কসমেটিক্স আমাদের ত্বকে বিভিন্ন ধরনের অ্যালার্জির সৃষ্টি করে। তাই আমদের এসকল প্রসাধনী ব্যবহারে একটু সতর্ক হওয়া প্রয়োজন।

  • চুল পাকলে অনেকে কলপ ব্যবহার করেন বা অনেকে চুলে বিভিন্ন কালার করে থাকেন।এসব কালার বা কলপ অনেকে সময় মাথার ত্বকে অ্যালার্জি সৃষ্টি করে। তাই এগুলো ব্যবহারের পূর্বে কানের লতির পেছনে ২৪ ঘণ্টা লাগিয়ে রেখে পরখ করতে পারেন। যদি কোন সমস্যা না হয় তাহলে চুলে ব্যবহার করবেন।
  • নেইল পলিশে থাকে সালফেনোমাইড এবং ফরমালডিহাইড রেজিন যা ত্বকে প্রদাহ সৃষ্টি করে। এছাড়া বার বার নেইল পলিশ তুলে বার বার লাগানো নখের জন্য খুবি ক্ষতিকর।
  • চোখ খুবই সেনসেটিভ তাই কাজল ব্যবহারের পূর্বে সতর্ক হোন। অবশ্যই ভালো ব্র্যান্ডের কাজল ব্যবহার করুন। পাশাপাশি চোখের ভিতরের অংশে কাজল লাগান থেকে বিরত থাকুন।
  • যাদের ত্বক সেনসিটিভ তারা হালকা রং এবং হালকা সুগন্ধিযুক্ত পণ্য ব্যবহার করুন।
  • কসমেটিক্স কিনার আগে অবশ্যই তার মেয়াদ দেখে কিনুন। সব সময় ভালো কোম্পানির পণ্য কেনার চেষ্টা করুন।
  • ম্যাকাপ বেশিক্ষণ রাখবেন না এবং অবশ্যই খুব ভালভাবে ম্যাকাপ তুলবেন। আর সবসময় মুখ ভালভাবে পরিস্কার করে সকল প্রসাধনী ব্যবহার করুন।

ত্বককে সুস্থ্য ও সুন্দর রাখতে প্রসাধনী ব্যবহারে সতর্ক থাকুন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments