কোঁকড়া চুলের বিশেষ যত্ন

সাধারন চুলের চেয়ে কোঁকড়া চুলের একটু বেশি যত্ন নিতে হয়। কারন কোঁকড়া চুলে জটও বেশি লাগে, চুল রুক্ষও বেশি হয়। তাই এই চুলের কিছু বিশেষ যত্ন নিতে হয়।

✔কোঁকড়া চুলে হারবাল শ্যাম্পু ব্যবহার করা ভালো। অবশ্যই শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগাতে হবে। যেসব শ্যাম্পু বা কন্ডিশনারে সালফেট এবং সিলিকন রয়েছে সেগুলু ব্যবহার না করাই ভালো। কারন সালফেট আর সিলিকন আপনার চুলের ন্যাচারাল তেল একদমই পরিষ্কার করে ফেলে। যার ফলে চুল আরো বেশি রুক্ষ হয়ে যায়।
✔চুলে সপ্তাহে তিনদিন কুসুম গরম তেল দিয়ে ডিপ ম্যাসাজ করুন । এতে চুল মসৃণ হবে।
✔চুল ধোয়ার পরে সুতির কাপড় দিয়ে চুল মুছুন বা পেচিয়ে রাখুন। চুল কাপড় বা টাওয়েল দিয়ে ঝারবেনা। এতে চুলের আগা ফেটে যায়।
✔অবশ্যই চুল ঠাণ্ডা পানি দিয়ে ধোবেন এবং ঠান্ডা বাতাসে শুকাবেন। চুলে যেকোন ধরনের হিট দেওয়া থেকে বিরত থাকুন। ব্লো ড্রায়ার, স্ট্রেটেইনিং করবেন না এতে চুলের মশ্চার হারিয়ে যায়।
✔সম্ভব হলে সিল্কের কভার লাগানো বালিশে ঘুমান। সুতির কভারের বালিশে ঘুমালে চুলে ভাঁজ পরার সম্ভবনা বেশি থাকে।

আপনার কোঁকড়া চুলকে সহজে সুন্দরভাবে সামলাতে মেনে চলুন আমাদের এই টিপসগুলো।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments