ত্বকের যত্নে ঘরোয়া ময়েশ্চারাইজার

স্বাস্থ্য উজ্জ্বল ত্বকের জন্য চাই একটু বেশিই যত্ন। তাই ত্বক নিয়মিত পরিষ্কার করা যেমন প্রয়োজন ঠিক তেমনি প্রয়োজন ত্বকের আদ্রতা বজায় রাখা। এক্ষেত্রে ময়েশ্চারাইজারের জুড়ি নেই আর এটি যদি হয় প্রাকৃতিক ময়েশ্চারাইজার তাহলেতো কোন কথাই নেই। কেননা প্রাকৃতিক ময়েশ্চারাইজার ব্যবহারে ত্বক হয় কোমল এবং আরও মসৃণ।

যেভাবে তৈরি করবেন-

১. তৈলাক্ত ত্বকে টমেটোর রস খুব ভালো ময়েশ্চারাইজারের কাজ করে।

২. শুষ্ক ত্বকে ব্যবহার করুন অলিভ অয়েল বা ভিটামিন ই সমৃদ্ধ তেল। এছাড়াও ব্যবহার করতে পারেন সমপরিমাণ মধু এবং কাঁচা দুধের মিশ্রণ।

৩. ত্বকের আর্দ্রতা বজায় রাখতে মধুর বিকল্প নেই। লেবুর রস, দই, ডিমের সাদা অংশ, মধু ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। ১৫ মিনিট পর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। মধুর সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়েও লাগাতে পারেন।

৪. এছাড়াও প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাঠবাদাম ও মধুর প্যাকের কার্যকারিতা অনেক। কাঠবাদাম সারারাত ভিজিয়ে রেখে পরদিন এর ভালোভাবে পেস্ট করে নিন। তারপর এর সাথে কয়েক ফোঁটা মধু এবং সামান্য একটু গরম পানি মিশিয়ে নিন। মিশ্রণটি ঠাণ্ডা হলে এরপর ত্বকে ব্যবহার করুন।

৫. এমনকি ভ্যাসলিন কিংবা ভ্যাসলিন লোশন মুখ এবং ত্বকে ব্যবহার করলেও  ত্বক হয়  মসৃণ এবং কোমল।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments