জেনে নিন গ্যাস্ট্রিক থেকে বাঁচার উপায়
গ্যাস্ট্রিক যা কিনা আমাদের সবার কাছে পরিচিত। বর্তমানে এই সমস্যার মুখোমুখি হন না কম লোকই আছেন। এর ফলে দেখা দেয় পেটে ব্যাথা, বুক জ্বলা, হজমের সমস্যা। এর থেকে মুক্তি পেতে খাবারে আনুন কিছুটা পরিবর্তন। এড়িয়ে চলুন অতিরিক্ত তৈলাক্ত ও মশলাযুক্ত খাবার। এছাড়া আপনি কিছু নিয়ম অনুসরণ করলেই খুব সহজে এর থেকে বাঁচতে পারেন। আসুন জেনে নেই সাধারণ কিছু প্রয়োজনীয় কথা-
১.প্রতিদিন সকালে খালি পেটে পানি পান করুন। এতে অনেকটা উপকার পাবেন।
২.লেবুর রস কুসুম গরম পানিতে মিশিয়ে খেতে পারেন।
৩.গ্যাস্ট্রিক সমস্যার একটি অব্যর্থ ওষুধ হচ্ছে তুলসী পাতা। গ্যাস্ট্রিক সমস্যা হলে কয়েকটা পাতা ধুয়ে মুখে চিবিয়ে নিয়ে পানি খেয়ে নিন।
৪.পেটে গ্যাসের সমস্যা দূর করতে আদার বিকল্প নেই। এটি অনেক কার্যকরী একটি উপাদান যা কিনা বদহজমও দূর করে থাকে। প্রতিদিন এক টুকরা আদা চিবিয়ে খেলে আর গ্যাসের সমস্যা হবেনা। তাছাড়া আদা চা কিংবা আদা পানি পান ও গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে ।
৫.পুদিনা পাতা যা গ্যাস্ট্রিক সমস্যায় খুব ভালো কাজ করে। এমনকি গ্যাস্ট্রিকের ব্যাথা এবং বমি বমি ভাব থেকেও সাথে সাথে মুক্তি দেয়। এছাড়া খেতে পারেন পুদিনার চা আপনার হজম শক্তি বাড়াবে।
৬.প্রতিদিন ডাবের পানি খাওয়ার অভ্যাস করুন কেননা এতে আছে অনেক রকম উপাদান যা কিনা গ্যাস দূর করে।






