ঘরোয়া পদ্ধতিতে খুশকি দূর করার সহজ উপায়

 

আজকাল খুশকি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে অনেকের। আর এতে করে দুশ্চিন্তার যেন শেষ নেই। এটি যেন চুলের সৌন্দর্য অনেকটায় কমিয়ে আনে। কিন্তু আর নয় কোনপ্রকার দুশ্চিন্তা। খুশকি কমবে এবার ঘরোয়া পদ্ধতিতে। তাহলে চলুন জেনে নেয়া যাক কি সেই উপায়-

১. অর্ধেকটা লেবুর রস নিয়ে এর সাথে তিন টেবিল চামচ টকদই ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি এবার ত্বকে আলতো করে ম্যাসাজ করে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে মাথা ধুয়ে নিন।

২. ২-৩ টা পেঁয়াজ ভাল করে বেটে রস বের করে নিন। তাতে এবার এক মগ পানি মেশান। মাথায় এই পেঁয়াজের রস ভাল করে লাগিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।  সপ্তাহে অন্তত দুইবার  পেঁয়াজের রস মাথায় ব্যবহারে খুশকির সমস্যা অনেকটাই কমে যাবে।

৩. সারা রাত চুলে অলিভ অয়েল মেখে রাখুন। পরদিন সকালে হালকা ম্যাসাজ করে শ্যাম্পু করে নিন। এটি অনেক দ্রুত চুলের খুশকি দূর করতে সাহায্য করবে।

৪. খুশকি দূর করতে দারুন কাজ করে মেথি। তিন টেবিল চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ভালভাবে পেস্ট করে নিন। এবার এতে এক চামচ লেবুর রস মিশিয়ে তারপর চুলে লাগান। এক ঘণ্টার মত মাথায় রেখে তারপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে এটা দুইবার ব্যবহার করুন।

৫. এছাড়াও খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন নিমপাতা। ৪-৫ কাপ পানির সাথে কিছু নিম পাতা সিদ্ধ করে নিন। এরপর ঠন্ডা হলে এটা মাথা ধুয়ে ফেলুন। খুশকি দূর করতে এটি কিন্তু বেশ ভালো কাজ করে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments