খুব সহজেই অবাঞ্ছিত লোম দূর করুন

ওয়াক্সিং বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায়ই পারলারগুলোতে দেখা যায় এজন্য ভিড় লেগেই থাকে। কেননা এখন আর কেউ বাড়তি ঝামেলায় যেতে চায়না। কিন্তু অনেকসময় এর ফলে অনেকের ত্বকে র্যাশ দেখা দেয়। আবার অনেকের কাছে এটি প্রায় ব্যয়বহুল।তাই আজকে আপনাদের জানাবো ঘরোয়াভাবেও ওয়াক্সিং করার সহজ উপায়-
এক কাপ চিনি নিয়ে চুলায় গরম করে ক্যারামেল তৈরি করে নিন। মিশ্রণটি আঠালো না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। আঠালো হয়ে গেলে তাতে, মধু ও লেবুর রস মিশিয়ে আস্তে আস্তে নাড়ুন। মিশ্রণটি আঠালো হলে এটি নামিয়ে ফ্রিজে ঠাণ্ডা করুন। যেখানে লোম তুলতে হবে সেখানে আগে একটু পাউডার লাগিয়ে নিন। তারপর ঠাণ্ডা মিশ্রণটি একটি কাঠের চামচ দিয়ে লাগান। তারপর একটু বড়ো সুতি কাপড় দুভাজ করে সেই কাপড়টি ত্বকের ওপর চেপে লাগিয়ে রাখুন তিন মিনিট। এবার কাপড়টি জোরে খুব দ্রুত লোমের বিপরীত দিকে টানবেন। এভাবে আস্তে আস্তে সব লোমই উঠে আসবে।







