হোয়াইটহেডসের সমাধান আছে ঘরেই!

হোয়াইটহেডস যা তৈরি হয় ত্বকের ছিদ্রের মধ্যে তেল, ধুলা ও মরা চামড়া জমার ফলে। হোয়াইটহেডস অনেকটা ব্রণের মত যেটি দেখতে সাদা বর্ণের হয়। সাধারণত নাক, গাল ও কপালে হয় হোয়াইটহেডস। ত্বকে এ যেন এক বাড়তি ঝামেলা। এর থেকে মুক্তি পেতে আমরা কত কিছুই না করি। তাই আজ আপনাদের জানাবো হোয়াইটহেডস থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায়-
১. একটি পরিষ্কার ও নরম তোয়ালে গরম পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়ে মুখের উপর কয়েক মিনিট রাখুন এবং সরিয়ে ফেলুন। এই প্রক্রিয়াটি এক বসাতে দুই থেকে তিন বার করুন।
২. চালের গুঁড়ার সাথে মধু মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এবার মিশ্রণটি মুখে ও ঘাড়ে লাগিয়ে সার্কেল মোশনে ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর ২-৩ ত্বকে রেখে পানি দিয়ে ধুয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে হোয়াইট হেডস অনেকটা কমে আসবে।
৩. হোয়াইট হেডস দূর করতে কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে নিন। এবার এর সাথে কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে হোয়াইট হেডসে লাগান। ৩০মিনিট পর কুসুম গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে তুলে ফেলুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।







