ত্বক কিংবা চুলে সমান কার্যকরী সরিষার তেল

সরিষার তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মিনারেল ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে । এছাড়াও রয়েছে জিঙ্ক, বিটা ক্যারোটিন ও সেলেনিয়াম। ত্বক এবং চুলের যত্নে সরিষার তেল খুব ভালো কাজ করে। সরিষার তেলে রয়েছে ভিটামিন ই যা সূর্যের ক্ষতিকারক রশ্মির পাশাপাশি প্রকৃতির অন্যান্য দূষিত পদার্থ থেকে ত্বককে রক্ষা করে। সরিষার তেলে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যা চুল বড় করতে সাহায্য করে। এছাড়াও সরিষার তেলে থাকা আলফা ফ্যাটি অ্যাসিড চুল সুন্দর, স্বাস্থ্যজ্বল রাখে। আসুন জেনে নেয়া যাক সরিষার তেলের কিছু কার্যকারিতা-

১. একটা পাত্রে সরিষার তেল ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মাথার তালুতে ভালোভাবে মিশিয়ে ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুইদিন এটি ব্যবহারে চুল হবে মসৃণ ও ঝরঝরে হবে।

২.  চুলে নিয়মিত সরিষার তেল মালিশ করলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া কমে। এছাড়াও মাথার তালুতে সরিষার তেল ম্যাসাজ করলে খুশকি দূর হয়।

৩. ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে ঠোঁটে সরিষার তেল ম্যাসাজ করুন।

৪.  মেছতা বা ত্বকের কালচে দাগ দূর করতে পরিমানমত সরিষার তেল এবং বেসন মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে নিন। মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

৫.  প্রতিদিন বাইরে থেকে এসে অল্প পরিমান সরিষার তেল হাতের তালুতে নিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এটি আপনার ত্বকে প্রাকৃতিক ক্লিঞ্জারের কাজ করবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments