রূপচর্চায় নারিকেল দুধের লক্ষণীয় প্রভাব

নারিকেল একটি অতি পরিচিত এবং সুস্বাদু ফল। অনেকেই জানেন যে নারিকেল এর দুধ বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়। কিন্তু আপনি হয়ত জানেননা রূপচর্চায়ও এটি বেশ কার্যকরী। এতে রয়েছে ভিটামিন বি৬, ভিটামিন সি, ভিটামিন বি৩, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা ত্বক এবং চুলের জন্য অত্যন্ত উপকারি। নারিকেল দুধে বিদ্যমান ফ্যাটি এসিড ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এবং শুষ্ক ত্বকের ময়েশ্চার বজায় রাখে। এছাড়াও চুল ভেঙ্গে যাওয়া, অতিরিক্ত চুল পড়া এমনকি চুলের রুক্ষতা দূর করতে নারিকেল দুধের বিকল্প নেই। আসুন জেনে নেই এর কিছু ব্যবহার-

১. ঝলমলে চুল পেতে নারিকেল দুধের কন্ডিশনার ব্যবহার করুন। এক কাপ নারিকেল দুধের সঙ্গে আধা কাপ লেবুর রস ও ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি মাথার তালু ও চুলে লাগান। ১ ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে চুল হবে নরম ও সুন্দর।

২. ত্বকে ছোপ ছোপ মেছতার দাগ দূর করতে ২ টেবিল চামচ নারিকেলের দুধের সাথে ১ চা চামচ হলুদ গুঁড়ো ও ১ চা চামচ মধু ভালো করে মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহারে ভাল ফল পাবেন।

৩. নারিকেলের দুধ নিয়ে স্ক্যাল্পে ৪-৫ মিনিট হালকা ভাবে ম্যাসাজ করে ২০ মিনিট রেখে চুল শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের আগা ফাটা এবং রুক্ষতা দূর করতে বেশ কার্যকর।

৪. বাইরে থেকে এসে রোদে পোড়া জায়গায় নারিকেলের দুধ ম্যাসাজ করতে পারেন। এর ফলে দাগ দূর হয়ে ত্বকে উজ্জ্বলতা ফিরে আসবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments