ব্রণ থেকে বাঁচার উপায়

ব্রণ যেন এখন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে । না চাইতেও এসে ধরা দেয়। আর তা নিয়েই যত জল্পনাকল্পনা। কিন্তু আপনি চাইলেই এই অনাকাক্ষিত সঙ্গীর থেকে বাঁচতে পারেন। আর এর জন্য চাই ধৈর্য্য  আর একটু পরিশ্রম। জেনে নিন খুব সহজেই ব্রণ থেকে বাঁচার উপায় –

 

১. সরিষা- মুখে ব্রণের সমস্যায় দারুণ কাজ করে সরিষা। এতে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড যা সংক্রমণকে ধ্বংস করে দেয়। তাই টেবিল চামচের এক-চতুর্থাংশ সরিষা গুড়া নিয়ে তাতে মধু মিশিয়ে নিন। মুখে এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে ১৫ মিনিট রেখে মুছে ফেলুন।

 

২. রসুন- রসুনে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা রক্ত শোধনে কাজ করে ও দেহের ইমিউন সিস্টেম উন্নত করে। যার ফলে ব্রণের থেকে ত্বক থাকে সুরক্ষিত। তাই দিনে অন্তত এক কোয়া রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এছাড়াও রসুনের রস ব্রণের উপরে লাগাতে পারেন। কিছুক্ষণ পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

৩. বরফ- ব্রণের সমস্যায় খুবই সাধারণ এবং কার্যকরী উপায় হল বরফ। এক টুকরা বরফ নিয়ে ব্রণের উপর ঘষুন।

 

৪. লেবু- লেবুর রস খুব দ্রুত ব্রণ শুকাতে সাহায্য করে।এক টুকরো তুলোর মধ্যে লেবুর রস মিশিয়ে ব্রণে লাগান। লেবুর রসের সাইট্রিক এসিড ব্রণ দূর করতে ব্যাপক ভূমিকা পালন করে।

 

৫. টুথপেষ্ট- দ্রুত ব্রণ দূর করতে ব্যবহার করতে পারেন টুথপেষ্ট।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments