স্বাস্থ্য গুণে ভরপুর থানকুনি পাতা

আপনি কি জানেন আপনার আশেপাশে জন্মে থাকা এই উদ্ভিদটার গুনাগুণ? না জেনে থাকলে আজই জেনে নিন।বিভিন্ন দেশে এই উদ্ভিদটি পাওয়া যায় এবং ঔষুধি পাতা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। থানকুনি বহুল পরিচিত বর্ষজীবী উদ্ভিদ যা কিনা আমাদের দেশে কোনো প্রকার যত্ন ছাড়াই জন্মে। থানকুনিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। শুধুমাত্র ত্বক নয় পেটের যাবতীয় সমস্যায়ও এর কার্যকারিতা অনেক। আসুন তাহলে জেনে নেয়া যাক এর গুনাগুন-

 

১.জ্বর কমাতে- জ্বরের হাত থেকে বাঁচতে থানকুনির ভুমিকা ব্যাপক। এর ঔষুধি গুন এতটাই যে এক চামচ থানকুনি পাতার রস ও এক চামচ  শিউলি পাতার রস মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর সেরে যায়।

২.লিভারের সমস্যায়- প্রতিদিন সকালে থানকুনির রস এক চামচ, পাঁচ থেকে ছয় ফোঁটা হলুদের রস (বাচ্চাদের লিভারের সমস্যায়) সামান্য চিনি ও মধুসহ ১ মাস খেলে লিভারের সমস্যা ভাল হয়।

৩.শুকনো কাশি নিরাময়ে- দুই চামচ থানকুনি পাতার রসের সঙ্গে অল্প করে চিনি মিশিয়ে খেলে সঙ্গে সঙ্গে কাশি কমে যায়।

৪.স্মৃতিশক্তি বৃদ্ধিতে- স্মৃতিশক্তি বৃদ্ধি করতে আধা কাপ দুধের সাথে  দুই থেকে তিন চামচ থানকুনি পাতার রস ও এক চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন।

৫.চুল পড়া বন্ধ করতে- চুল পড়া বন্ধ করতে এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে এই থানকুনি পাতা। চুল পড়ার সমস্যা থাকলে সকালে দুধের সাথে থানকুনি পাতার রস মিশিয়ে খান।

৬.তারণ্য ধরে রাখতে- তারণ্য ধরে রাখতে চাইলে প্রতিদিন পান করুন থানকুনির রস।কেননা এতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন এবং ফাইটোকেমিকাল যা ত্বকের ভিতরের পুষ্টির ঘাটতি দূর করে তারণ্য ধরে রাখতে সাহায্য করে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments