চুলের যত্নে ঢেঁড়স! অবাক হচ্ছেন? দেখলেই বুজবেন

ঢেঁড়স ব্যবহার করে আপনি ঘরেই তৈরি করতে পারেন প্রাকৃতিক কন্ডিশনার। কোন কেমিকেল না থাকায় এই কন্ডিশনার ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না এবং চুল হবে খুশকিমুক্ত উজ্জ্বল। জেনে নিন কিভাবে বানাবেন ঢেঁড়সের কন্ডিশনার।

☑ মাঝারি চুলের জন্য ১৫ থেকে ২০ টা ঢেঁড়স কেটে নিন। এতে ফিল্টার করা বা ফুটানো পানি মিশিয়ে নিন।

☑ এবার অল্প আঁচে চুলায় ফুটান যতক্ষণ পর্যন্ত ঢেঁড়সের রস পুরোটা পানিতে মিশে না যায়। মিশে যাওয়ার পর ঢেঁড়সগুলো উঠিয়ে ফেলে দিন এবং পানিটা ঠাণ্ডা করুন। এই পিচ্ছিল পানিটাই হল আপনার কন্ডিশনার।

☑ এই কন্ডিশনার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগাতে পারেন। লাগানোর পর কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ফেলুন।দেখুন ঝলমলে চুলের জাদু!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments