ঘুমের মধ্যে কথা বলা সমস্যায় করণীয়

খেয়াল করে দেখবেন অনেকেই ঘুমের মধ্যে কথা বলেন। হুট করে দু-এক দিন হলে ভিন্ন কথা কিন্তু নিয়মিত এমনটা হলে অবশ্যই তা শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়। কেনো হয় এই সমস্যা? এর থেকে মুক্তির উপায়ই বা কী?

? ঘুমে কথা বলা সমস্যার জন্য দায়ী যে কারণগুলো-

অসুস্থতা
শারীরিক দুর্বলতা
পর্যাপ্ত ঘুম না হওয়া
অতিরিক্ত মানসিক চাপ

? এ সমস্যা বন্ধ করতে যা করতে হবে-

● প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। এতে ঘুমে কথা বলা সমস্যা দূর হয়।

● প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা ঘুমানোর অভ্যাস করুন।

● রাতে ঘুমানোর আগে হালকা খাবার গ্রহণ করুন। এতে শরীর ভালো থাকে এবং ঘুমও ভালো হয়।

● চা বা কফি পানের অভ্যাস থাকলে সন্ধ্যার পর তা এড়িয়ে চলুন।

● মানসিক অবসাদের কারণে এ সমস্যা হয়ে থাকে। তাই যতটা পারা যায় টেনশন থেকে দূরে থাকুন।

পাশে কেউ ঘুমালে তাকে আপনার ব্যাপারটি নজরে রাখতে বলুন। নিয়মিত ঘুমের মধ্যে কথা বলা সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments