প্রাকৃতিক উপায়ে দূর হবে ঠোঁটের কালচে ভাব

প্রাকৃতিক স্বাস্থ্যকর গোলাপি ঠোঁট কে না চায় ! যা কিনা মুখের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তুলে। বিভিন্ন কারনে ঠোঁট কালচে দেখায় যা অনেকের আবার মুখের ত্বকের সাথে মানায় না। আপনি চাইলে খুব সহজেই ঠোঁটের কালচে ভাব দূর করে ঠোঁটে পুনরায় গোলাপি আভা আনতে পারেন। আর এর জন্য রয়েছে কিছু প্রাকৃতিক ও সহজ পদ্ধতি-

* অনেক আগে থেকেই রূপচর্চায় দুধের সর ব্যবহার হয়ে আসছে। দুধের সর ঠোঁটের গোলাপি আভা ধরে রাখতে সাহায্য করে। দুধের সরের সাথে মধু মিশিয়ে ঠোঁটে লাগান। নিয়মিত এই মিশ্রণটি ব্যবহারে আপনার ঠোঁটে আসবে গোলাপি আভা।

* আমরা হয়তো অনেকেই জানিনা যে ঠোঁটের কালচে ভাব দূর করতে বরফ খুব ভাল কাজ করে। তাই প্রতিদিন ঠোঁটে এক টুকরো বরফ ঘষুন। বরফ শুধুমাত্র ঠোঁটের কালচে ভাবই দূর করেনা বরং আদ্রর্তার ঠোঁটকে রুক্ষতার হাত থেকেও বাঁচায়।

* কয়েকটি ধনিয়া পাতা নিয়ে রস করে নিন। তারপর এতে ২ চা চামচ লেবুর রস মিশান।এই মিশ্রণটি তুলা দিয়ে লাগিয়ে ঠোঁটে হাল্কা ম্যাসাজ করুন। এরপর কিছুক্ষণ পর পানি দিয়ে ঠোঁট ধুয়ে নিন। সপ্তাহে দুই বার এই মিশ্রণটি ব্যবহারে ঠোঁটের রঙে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments