বাড়তি ওজন নিয়ে দুশ্চিন্তা আর নয়!

 

বাড়তি ওজন নিয়ে দুশ্চিন্তা এখনকার সময়ে খুব কমন একটা সমস্যা । আর যারা এই সমস্যায় ভুগছেন ওজন কমাতে গিয়ে তাদের অবস্থাও নাজেহাল। তারা মনে করেন যে না খেয়ে থাকলে বুঝি ওজন কমবে। যারা এরকম চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু ভুল পথে হাঁটছেন। আসলে না খেয়ে থাকলেই ওজন কমবে এটা সম্পূর্ণ একটা ভুল ধারনা। খাওয়া কমিয়ে দেয়া আর না খেয়ে থাকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। কখনোই না খেয়ে থাকা যাবে না। আপনি একবারে বেশি না খেয়ে ৩ বেলা খাবারকে ৫ কিংবা ৬ বেলা ভাগ করে খেতে পারেন। এর ফলে আপনার শরীরে ফ্যাট জমার প্রবণতা অনেকটা কমে যাবে।

 

তবে হ্যাঁ, যে খাবার গুলো খেলে ওজন বৃদ্ধি পায় এমন খাবার এভয়েড করে চলুন। খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন নিয়ে আসুন। আপনার খাদ্যতালিকায় এমন খাবার যোগ করুন যা আপনার ওজন কমাতে সাহায্য করবে। বেশি বেশি পানি পান করুন, প্রোটিন যুক্ত খাবার এবং শাকসবজি খান। প্রয়োজনে প্রতি সপ্তাহের একটা খাবারের ডায়েট চার্ট রাখুন।

ওজন কমানোর জন্য অতিরিক্ত ক্যালরি সম্পূর্ণ খাবার যেমন এভয়েড করা উচিত ঠিক তেমনি প্রয়োজন শরীরের অতিরিক্ত ক্যালরি বার্ন করা। আর এর জন্য প্রয়োজন প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করা, অন্তত প্রতিদিন ৩০ মিনিট হাঁটা কিংবা পরিশ্রমের মধ্যে থাকা। এভাবে একটু নিয়ম করে চললেই ওজন থাকবে নিয়ন্ত্রণে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments