সুস্থ থাকতে খান পেঁপে

পেঁপে চিনেন না এমন খুব কম মানুষই আছেন। আপনি জানেন কি এই পেঁপের কত পুষ্টিগুণ ? স্বাস্থ্যের জন্য এটি কতটা উপকারী ? পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণ মিনারেল, অ্যাণ্টিঅক্সিডেণ্ট এবং ভিটামিন যা মানুষের দেহের বিভিন্ন সমস্যা দূর করে।

পেঁপেতে থাকে প্রচুর পরিমাণ পেপসিন। এই পেপসিন হজমে সাহায্য করে। শরীরে থাকা বিভিন্ন ক্ষতিকর কোলেস্টরলের মাত্রা কমিয়ে দেয় পেঁপে। শুধু পাকা পেঁপে নয় কাঁচা পেঁপেতেও রয়েছে অনেক উপকারিতা। পাকা পেঁপে ফল ও কাঁচা পেপে সবজি হিসেবে খাওয়া যায়। কাঁচা পেঁপে শরীরের জন্য খুব উপকারী। এতে রয়েছে প্রোটিওলাইটিক এনজাইম। এই উপাদানটি প্রোটিন হজমে এমনকি ক্যান্সার নিরাময়েও ভূমিকা রাখে। এই জন্য পেঁপে রান্নার পরিবর্তে কাঁচা খাওয়াটাই উত্তম।

এছাড়াও উচ্চ রক্তচাপ কমাতে, কোষ্ঠকাঠিন্য নিরাময়ে, আমাশয়  নিরাময়ে, হাড়ের ব্যাথা প্রতিরোধে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম শক্তি বাড়াতে,ডায়াবেটিস প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে।তাই আজ থেকেই পেঁপে খাওয়ার অভ্যাস করুন ও সুস্থ থাকুন।

এছাড়াও রূপচর্চার ক্ষেত্রেও দারুণ কাজ করে এই পেঁপে। সুন্দর স্বাস্থ্য কিংবা সুন্দর ত্বক উভয় ক্ষেত্রেই পেঁপের নেই কোনো কমতি। পেঁপের খোসা মুখের ত্বকে, হাতে কিংবা পায়ে লাগিয়ে রাখতে হবে। নিয়মিত ব্যবহারে ত্বক  হয়ে ওঠবে উজ্জ্বল। মুখের ত্বকে নিয়মিত পেঁপের রস লাগালে ত্বকে বয়সের ছাপ দূর হবে। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট যা কিনা ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে এমনকি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রতিদিন পাকা পেপের সাথে মধু ও টকদই মিশিয়ে ত্বকে লাগান।প্যাকটি লাগিয়ে ১৫ মিনিট রাখতে হবে।ফলে  ত্বকের শুষ্কতা চলে যাবে ও ত্বক কোমল হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments