মাত্র দু’টি উপাদানে কনুইয়ের কালো দাগ বিদায়!
পুরো হাতের স্কিন কালার এক রকম আর কনুই কুচকুচে কালো। দেখতে কেমন লাগে? কনুই’র স্কিন শুষ্ক হয়ে কালো হয়ে যাওয়া খুব কমন একটি সমস্যা। চলুন জেনে নিই মাত্র দু’টি উপাদানে কনুইয়ের কালো দাগ দূর করার পদ্ধতি।
আমাদের লাগবে একটি বড় সাইজের কলা এবং তেঁতুল। কলা এবং তেঁতুল দু’টি খুব সহজলভ্য ফল আমাদের দেশে। কলায় রয়েছে ভিটামিন এ, সি, এবং এমিনো এসিড যা ত্বককে উজ্জ্বল করে। আর তেঁতুল আমাদের ত্বককে কোমল ও নমনীয় করে তোলে।
☑ একটি কলা ছোট ছোট টুকরো করে কেটে একটি বাটিতে নিন। তারপর এতে তিন টেবিল চামচ তেতুলের রস যোগ করুন।
☑ কলা এবং তেতুলের রস খুব ভালভাবে মিক্স করুন। তৈরি হয়ে যাবে প্যাকটি।
☑ এবার কুনুইয়ে প্যাকটি লাগিয়ে বিশ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
☑ এভাবে এই প্যাকটি সপ্তাহে দুইদিন ব্যবহার করতে পারেন।






