রূপচর্চায় স্ক্রাবার বা স্ক্রাবিং

 

রূপচর্চার একটি অন্যতম অংশ হল স্ক্রাবিং। তবে ভুল ও অতিরিক্ত স্ক্রাবিং ত্বকের পক্ষে ক্ষতিকর। স্ক্রাবিং মূলত ত্বকের মরা কোষ, ধুলো ময়লা দূর করতে সাহায্য করে থাকে। কিন্তু ব্রণপ্রবণ ত্বকে সমস্যা আরো বাড়িয়ে দিতে পারে এই স্ক্রাবিং। তাই ব্রণের সমস্যায় যারা ভুগছেন তারা স্ক্রাবার ব্যবহার থেকে বিরত থাকুন।

স্ক্রাবিং করতে মুখে ভাল করে পানির ঝাপটা দিয়ে মুখ ভিজিয়ে পরিমাণ মতো স্ক্রাব নিয়ে চোখের চারপাশের অংশ বাদ দিয়ে আস্তে আস্তে মুখ এবং গলায় ম্যাসাজ করুন। আলতো হাতে মিনিট দুয়েক ঘষুন। তবে জোরে জোরে ঘষবেন না।

চলুন জেনে নেই প্রাকৃতিক স্ক্রাবার তৈরির নিয়মাবলী-

* দুই টেবিল চামচ কমলার খোসার গুঁড়া এবং ওটস গুঁড়ার সাথে এক টেবিল চামচ মধু মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন, প্রয়োজনে পানি মেশান। এবার ভেজা মুখে হালকা হাতে ম্যাসাজ করে দুই মিনিট রেখে ধুয়ে মুছে নিয়ে টোনিং ও ময়েশ্চারাইজিং সেরে ফেলুন।

* আরেকটি ন্যাচারাল স্ক্রাবার হল- আধা কাপ পাকা পেঁপের সাথে দুই টেবিল চামচ দই, এক টেবিল চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিয়ে ভেজা মুখে হালকা ম্যাসাজ করে পাঁচ মিনিটের মতো লাগিয়ে রাখুন এবং তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

সপ্তাহে সাধারন ত্বকে তিনবার, শুস্ক ত্বকে একবার, তৈলাক্ত এবং মিশ্র ত্বকে দুইবার করে স্ক্রাবিং করুন।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments