চটজলদি নো-মেকাপ লুক!

 

প্রতিদিন ব্যবহারের জন্য ভারি মেকাপ বেশির ভাগ আপুরাই পছন্দ করেন না। এই গরমে সবাই চায় নিজের কমফোরট জোনের মধ্যে একটু ন্যাচারাল থাকতে। আর এই নো-মেকাপ লুক ক্রিয়েট করার জন্য বিবি ক্রিমের জুড়ি নেই। তাই বিবি ক্রিমের জনপ্রিয়তা এখন অনেক বেশি। বর্তমানে মার্কেটে বিভিন্ন ধরনের বিবি ক্রিম এভেইলেভেল কিন্তু পারফেক্ট ন্যাচারাল বেইস ক্রিয়েট করার জন্য অবশ্যই ভালমানের বিবি ক্রিম প্রয়োজন। তাই বিবি ক্রিম কেনার আগে কিছু জিনিস খেয়াল রাখা উচিত। প্রথমেই বিবি ক্রিমটি ময়েশ্চারাইজার সমৃদ্ধ হতে হবে। এর এস পি এফ মাত্রা ভালভাবে চেক করে নিন যাতে মেকাপ বেইজের পাশাপাশি এটা সান প্রোটেক্টরেরও কাজ করে। বিশেষভাবে লক্ষ্য রাখুন বিবি ক্রিমটি আপনার স্কিন টাইপ অনু্যায়ী হচ্ছে কি না। আর বিবি ক্রিম ভুলেও স্কিনে ঘষে ঘষে লাগাবেন না। পরিমানমত ক্রিম নিয়ে ফেইসে অ্যাপ্লাই করুন এবং বিউটি ব্লেন্ডার অথবা আঙ্গুলের সাহায্যে আলতো করে প্রেস করে ভালভাবে মিশিয়ে নিন। এভাবেই প্রতিদিন পেয়ে যাবেন একটি পারফেক্ট নো-মেকাপ লুক!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments