জেনে নিন চোখের নিচের বলিরেখা দূর করার কৌশল!

চোখের নিচের বলিরেখা আমাদের চেহারার সার্বিক সৌন্দর্য নস্ট করে। আমাদের ত্বকের ইলাস্টিন ছড়িয়ে গেলে ত্বকে বলিরেখা বা ফাইন লাইন পরে। জেনে রাখুন খুব সহজে প্রাকৃতিক কিছু উপাদান কিভাবে আপনার ত্বকে বলিরেখা পরাকে আটকাবে।

?আদা আমাদের সবার ঘরেই থাকে।এতে রয়েছে এন্টি অক্সিড্যান্ট যা ত্বকের ইলাস্টিন ধরে রাখে। প্রতিদিন সকালে এক চিলতে আদা থেতলে নিয়ে মধুর সাথে খাওয়ার অভ্যাস করুন। অথবা দিনে দুইবার আদা চা ও খেতে পারেন। এতে আপনার শারীরিক উপকার তো হবেই তার সাথে আপনার ত্বককে বলিরেখা থেকে রক্ষা করবে।

?নারকেল তেলে যে ফ্যাট রয়েছে তা আমাদের ত্বকের জন্য খুবই উপকারি। ঘুমানোর আগে চোখের নিচে নারকেল তেল দিয়ে কিছুক্ষন ম্যাসাজ করুন। সারারাত রেখে সকালে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন আপনার চোখের নিচে বলিরেখা পরবেনা।

?শশা আমাদের চোখের ক্লান্তিভাব দূর করে, কালোদাগ ও বলিরেখা পরা কমায়। পাতলা চাক করে শশা কেটে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর পনের মিনিট চোখের উপরে শশা দিয়ে রাখুন। দেখবেন চোখ অনেক সতেজ লাগবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments