আন্ডার আর্মসে অস্বস্তিকর কালো দাগ নিয়ে টেনশন?

আন্ডার আর্মসে কালো দাগ থাকার কারণে অনেকেই অস্বস্তিতে ভোগেন। স্কিন কালার যেমনই হোক না কেন, আন্ডার আর্মসের কালার যদি কালো হয়ে যায় তা খুবই হতাশাজনক।

✅নানা কারণেই আন্ডারআর্মসে কালো দাগ পড়ে। ডিউডোরেন্ট ব্যবহার এবং শেভিং এর কারণে সবচেয়ে বেশি কালো দাগ পড়ে। তবে নিয়মিত যত্ন নিলে এই দাগ পড়বে না। সপ্তাহে অন্তত দুই দিন আন্ডার আর্মসে ভালো কোনো স্ক্রাব ব্যবহার করবেন। শেভিং এর পরিবর্তে ওয়াক্স করতে পারেন।

✅আন্ডার আর্মসের কালো দাগ দূর করতে ঘরোয়া পদ্ধতিতে বানানো প্যাক ব্যবহার করে দেখতে পারেন। এর কোনো সাইড ইফেক্টস নেই।

✅যা লাগবে: লেবু, নারকেল তেল, বেকিং সোডা

☑লেবুর এন্টিব্যাক্টেরিয়াল প্রপার্টিস শুধু আন্ডার আর্মসের না; ত্বকের যেকোনো দাগ তুলতে সক্ষম।

☑নারকেল তেলে এন্টিব্যাক্টেরিয়াল ও হোয়াইটনিং উপাদান আছে; যা ত্বককে উজ্জ্বল করে তোলে।

☑বেকিং সোডা ত্বকের এসিড লেভেলকে নিউট্রালাইজ করে।

✅একটি বাটিতে এক টেবিল চামচ বেকিং সোডা নিয়ে তাতে এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি আন্ডার আর্মসে লাগিয়ে ৩০ মিনিট রেখে একেবারেই হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকটা মুছে অবশ্যই মশ্চারাইজার লাগিয়ে নেবেন। আন্ডার আর্মসের মশ্চারাইজার হিসেবে নারকেল তেলের বিকল্প নেই। এই মিশ্রণ সপ্তাহে দুইবার ব্যবহার করলে আন্ডার আর্মসে আর কোনো দাগ থাকবে না।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments