জেনে রাখুন শীতে ঠোঁট ফাটার সবচেয়ে সহজ সমাধান

শীতে আমরা অনেকেই ঠোঁট ফাটার কষ্টে ভুগি। কারণ এসময় আবহাওয়া শুষ্ক হয়ে যায় যার ফলে ঠোঁটও অতিরিক্ত শুষ্ক হয়ে ফেটে যায়। কিন্তু কিছু নিয়ম মেনে চললে আমরা এই ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে পারি।

• আমাদের ঠোঁটকে ফাটার হাত থেকে রক্ষা করতে সবসময় হাইড্রেটেড রাখাটা জরুরী। আর তাই প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করুন।

• আমরা অনেকেই জিহ্বা দিয়ে বার বার ঠোঁট ভিজাই যার ফলে ঠোঁট আরো বেশি ফেটে যায়। এই অভ্যাস বর্জন করতে সাথে একটি লিপ বাম রাখুন। ঠোঁট শুকিয়ে গেলে লাগিয়ে নিবেন।

• ঘুমানোর আগে অবশ্যই লিপ মেকআপ উঠিয়ে ঠোঁট পরিস্কার করে নিবেন। তারপর ভালোভাবে ঠোঁটে মশ্চারাইজার বা লিপ বাম লাগিয়ে ঘুমাবেন।

• ত্বকের অন্যান্য অংশের মতই অন্তত সপ্তাহে দুই দিন ঠোঁট এক্সফোলিয়েট করে ঠোঁটের মৃত চামড়া তুলে ফেলুন।

• ঠোঁটকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচাতে এস, পি, এফ সমৃদ্ধ লিপ বাম ও লিপস্টিক ব্যবহার করুন।

• ম্যাট লিপস্টিক ব্যবহার না করাটাই ভাল। এটা ঠোঁটকে শুষ্ক করে দেয়।

• প্রচুর পরিমানে শাক সবজী ও ফলমূল খান বিশেষত যে ফল ও সবজীতে ভিটামিন বি, সি ও মিনারেল বেশি আছে সেগুলো খাবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments