পেটের অতিরিক্ত মেদ কমানোর সহজ উপায়

অনেকেই দেখা যায় পেটে অতিরিক্ত মেদ বা চর্বি নিয়ে খুবই চিন্তিত। এর মধ্যে অনেকেই রয়েছেন যারা খুব বেশি মোটা না তারপরেও এই সমস্যার সম্মুখীন। অতিরিক্ত মেদ বা চর্বির ফলে যেমন রয়েছে চলা-ফেরায় তেমনি নষ্ট হয় সৌন্দর্যও। ফলে পোশাকের ক্ষেত্রে কিছুটা অস্বস্তির সৃষ্টি হয়। তাই এর থেকে মুক্তি পেতে জেনে নিন কয়েকটি সহজ উপায়-

১. দৈহিক পরিশ্রমের অভাবে কিংবা দীর্ঘ সময় বসে কাজ করার ফলে অনেকসময়ই বাড়তি চর্বি জমে। তাই নিয়মিত কমপক্ষে একবার হলেও ব্যায়াম করার অভ্যাস করুন।

২. পেটের মেদ কমানোর সবচেয়ে কার্যকরী একটি উপায় হচ্ছে প্রতিদিন সকালে লেবুর শরবত পান করা। ১ গ্লাস কুসুম গরম পানিতে লেবু চিপে সরবত করে নিন। এর সঙ্গে একটু লবণ মিশিয়ে নিন কিন্তু চিনি মিশাবেন না। আপনি চাইলে এতে একটু মধুও মিশিয়ে নিতে পারেন। সকালে প্রতিনিয়ত এই শরবত পান করুন।

৩. সকালে নিয়মিত কাঁচা রসুনের কয়েক কোয়া খাওয়ার অভ্যাস করুন।

৪. উচ্চ তেলযুক্ত খাবার, কোল্ড ড্রিঙ্কস এবং চিনিজাতীয় খাবার খাওয়া থেকে যতটা সম্ভব বিরত থাকুন।

৫. খাবার খাওয়ার ১৫-২০ মিনিট আগে এক গ্লাস পানি পান করুন। এতে করে আপনার ক্ষুধা অনেকটা কমে আসবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments