অভাবনীয় পুষ্টির উৎস গাজর!

খেতে হালকা মিষ্টি, রঙিন এই সবজিটির অভাবনীয় পুষ্টিগুণ জানলে অবাক হয়ে যাবেন! বলছি গাজরের কথা।

✅ শরীরের বিভিন্ন জটিল রোগ প্রতিরোধ থেকে শুরু করে আমাদের ত্বককে সুন্দর ও সতেজ রাখতে গাজরের বিকল্প নেই। এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, কে এবং এন্টিঅক্সিডেন্টসহ বিভিন্ন পুষ্টি উপাদান। অন্যদিকে এতে ফ্যাটের পরিমাণ খুবই কম। তাই যারা ওজন কমাতে চান বা কোলেস্টেরল কমাতে চান তারা কোন চিন্তা ছাড়াই ডায়েট চার্টে যোগ করতে পারেন গাজর।

☑গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং এন্টিঅক্সাইড থাকায় এটি আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। তাই বলা যায় গাজর আমাদের শরীরের জন্য প্রাকৃতিক সানব্লক হিসাবে কাজ করে।

☑অধিকাংশ মানুষ শীতে শুষ্ক ত্বক, হাত-পা ফাটা সমস্যায় ভোগেন। এসকল সমস্যা থেকে মুক্তি পেতে গাজর খান কারণ ভিটামিন এ-এর অভাবে এই সমস্যাগুলো হয়ে থাকে। আর গাজর এই ভিটামিনের চাহিদা পূরণে সক্ষম।

☑গাজর আমাদের শরীরের বিভিন্ন দাগ এবং ক্ষত সারাতে সাহায্য করে। ত্বকের দাগ দূর করতে গাজরের পেস্টও লাগাতে পারেন।

☑গাজর আমাদের চোখের জন্য খুবই উপকারি। এটা রাতকানা রোগ প্রতিরোধ করে ।

☑এছাড়া গাজরে থাকা এন্টিঅক্সিড্যান্ট ফুসফুসে ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের মত ভয়াবহ রোগের ঝুঁকি কমায়।

☑অনেকেই পিরিয়ডের সময় প্রচন্ড পেট ব্যথায় ভোগেন। গাজর গ্রহন আপনাকে এই ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করবে।

আপনার শরীরের পুষ্টি চাহিদা পূরণে গাজর রাখতে পারে এক অনন্য ভূমিকা। তো, দেরি কেন? শুরু করে দিন গাজর উৎসব!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments