রূপচর্চায় হলুদের ব্যবহার

রূপচর্চায় হলুদ ব্যবহার হয়ে আসছে অনেক আগে থেকেই। হলুদে আছে ভিটামিন-সি ও বি৬,পটাশিয়াম,ম্যাগনেসিয়ামও বি-৬,পটাশিয়াম,ম্যাগনেসিয়াম, যা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। হলুদ ব্যবহার করলে আপনার স্কিন আরও সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠবে। দেখে নিন কিভাবে ব্যবহার করবেন-
# ২ চামচ বেসন ,১চা চামচ মধু, ১/৪ হলুদ গুঁড়া এবং ১/২ চামচ লেবুর রস মিশিয়ে ভালভাবে পেস্ট তৈরি করে নিন। এরপর পরিষ্কার মুখে প্যাকটি লাগিয়ে নিন। ২০মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সব ধরণের ত্বকের জন্য কার্যকারী।
# কাঁচা হলুদ ও নিমপাতা একসাথে পেস্ট করে মুখে লাগান।শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাকটি স্কিনের ময়লা দূর করে সহজেই। আর স্কিনকে গ্লো করে ।
# দাগ বা ব্রণ দূর করতে টমেটোর রস, কাঁচা হলুদ আর মধু মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করুন।







