ওজন বাড়বে যেসব খাবার খেলে!

বেশীরভাগ মানুষ ওজন কমাতে চাইলেও এমন অনেকেই আছেন যারা একদমই কম ওজন নিয়ে চিন্তিত থাকেন। অতিরিক্ত ওজন যেমন খারাপ তেমনি কম ওজনও স্বাস্থ্যকর নয়। যারা কম ওজন নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা জেনে নিন কি কি খাবার খেলে আপনার ওজন বৃদ্ধি পাবে।

✔ ভাতে রয়েছে প্রচুর পরিমান ক্যালোরি। ওজন বাড়াতে চাইলে রুটি বা অন্য খাবার না খেয়ে ভাত খাবেন। ভাত খেলে আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে।
✔ডিম এবং দুধের রয়েছে অনেক পুষ্টিগুন। দুধে রয়েছে মিনারেল এবং ক্যালসিয়াম যা আমাদের মাংসপেশি গঠনে সাহায্য করে। ডিমে রয়েছে অনেক প্রটিন এবং ডিমের কুসুমে স্বাস্থ্যসম্মত ফ্যাট।তাই ওজন বাড়াতে অবশ্যই রোজ ডিম ও দুধ খান।
✔কলা স্বাস্থ্যের জন্য খুবি উপকারি একটি ফল। কলা ওজন বৃদ্ধিতেও সাহায্য করে। কলার পাশাপাশি আরো কিছু ফল আছে যেমন খেজুর, এভোকাডো এগুলোও ওজন বৃদ্ধিতে সাহায্য করে।
✔এছাড়া বাদাম, চকোলেট, পেস্ট্রি, চীজ, মাংস ইত্যাদিতে প্রচুর ক্যালোরি পাওয়া যায়। তাই এসব খাবার বেশি খেলে আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments