ঘরোয়া উপটানে ত্বক হবে আরো প্রাণবন্ত

ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বককে আরও প্রাণবন্ত করে তুলতে উপটানের জুড়ি নেই। আজকাল বাজারে বিভিন্ন ধরণের উপটান কিনতে পাওয়া যায় যা সকলের ত্বকে মানানসই না বরং এতে আরও বিপরীত হয়। ত্বকে র‍্যাশ সৃষ্টি করে আবার অনেকের ত্বক উল্টো কালচে দেখা যায়। তাই ঘরেই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করতে পারেন উপটান। যা যা প্রয়োজন-

১ চা চামচ বেসন
১ চা চামচ চন্দনের গুঁড়ো
১/২ চা চামচ মসুর ডাল
১ চা চামচ লেবুর রস
১/৪ চা চামচ হলুদের গুঁড়ো
দুধ বা গোলাপ জল

 

সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিলেই ঘরোয়া উপটান তৈরি। এক্ষেত্রে আপনি দুধ বা গোলাপ জল যেকোনো একটি পরিমাণমত মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটি পরবর্তীতে মূখে ও ঘাড়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে ভিতর থেকে উজ্জ্বল। ত্বকের নিয়মিত পরিচর্চা করুন দেখবেন ত্বক হবে সতেজ আর অনেকটা প্রাণবন্ত ।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments