ত্বকের যত্নে টমেটোর অবিশ্বাস্য যাদু
টমেটো আপনার ত্বকের যত্নে রাখবে জাদুকরী ভূমিকা। এই একটি উপাদান বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন আপনার প্রতিদিনের রূপচর্চায়। এর উপকারিতা আপনাকে অবাক করবে।
✔ত্বক রোদে পুড়ে গেছে? প্রতিদিন টমেটোর রস পুড়ে যাওয়া ত্বকে লাগান। বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বকে আর কোন পোড়াভাব থাকবেনা।
✔আপনি যদি চোখের নিচের দাগ বা বলিরেখা দূর করতে চান তাহলে এক চামচ টমেটোর রসের সাথে এক চিমটি হলুদ ও সামান্য বেসন নিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার পেস্টটি দাগের জায়গায় লাগান। শুকিয়ে গেলে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
✔শীতের দিনে ত্বককে মসৃণ রাখতে টমেটো দিয়ে বানাতে পারেন ঘরোয়া প্যাক।টমেটোর রসের সাথে সমপরিমাণ মধু মিক্স করে ত্বকে লাগান। ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক আর শুষ্ক হবেনা, মশ্চারাইজড থাকবে সারাদিন।







