ত্বকের যত্নে টকদই

টকদই যা কিনা ত্বকের যত্নে জাদুকরী ভূমিকা পালন করে। এতে রয়েছে ল্যাকটিক এসিড, ক্যালসিয়াম, ভিটামিন বি, জিঙ্ক এর মত শক্তিশালী উপাদান। টকদই ত্বক উজ্জ্বল ও মসৃণ করে, চোখের নীচের কালো দাগ দূর করে, ত্বক সজীব রাখে এবং ময়েসচারাইজ করে। আসুন জেনে নেয়া যাক টকদই এর কিছু ফেসপ্যাক-

 

১.টকদই আর টমেটো একসাথে মিশিয়ে তৈরি করে নিতে পা্রেন খুব সহজেই একটি ফেসপ্যাক যা ব্যবহারে পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন।এটি আপনার ত্বকে এনে দিবে অনন্য এক আভা।

 

২.টকদই, বেসন ও মধু মিশিয়ে নিতে হবে ভালো করে। আধা ঘণ্টা পর হালকাভাবে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ত্বকের রং হবে আরো উজ্জ্বল ও প্রাণবন্ত।

 

৩.ত্বককে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করতে পারেন লেবু, মধু আর টকদই এর মিশ্রণ। ১৫ মিনিট রেখে তেরপর হাল্কা কুসুম গরম পানিতে ধয়ে নিন। এই প্যাক ব্যবহারে ত্বক হবে দাগহীন এবং অনেকটা ফর্সা ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments