অলিভ অয়েলের জাদুকরী গুণ

অলিভ অয়েল এ রয়েছে নানান জাদুকরী গুণ। দিন দিন এর ব্যবহার যেন বেড়েই চলেছে ।এর সম্পর্কে যতো বলা যায় ততই যেন কম মনে হয় । এটি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বকে খুব ভালো ময়েশ্চারাইজারের কাজ করে, স্কিন সেলস রিপেয়ার করে ত্বকে তারুণ্য ফিরিয়ে আনে। এছাড়াও ব্ল্যাকহেডস এবং হোয়াইট হেডস এর সমস্যা দূর করতে সাহায্য করে। এটি সব ধরনের ত্বকের জন্য নিরাপদ। চুলের যত্নেও এর ভূমিকা অনেক, চুলকে খুশকি দূর করে এমনকি চুল রাখে স্বাস্থ্যোজ্জ্বল। শুধু সুন্দর ত্বক নয় স্বাস্থ্যের জন্য ও অনেক উপকারী। এটি শরীরের এসিড কমায় এবং লিভার পরিষ্কার রাখে। জেনে নিন ত্বকের এবং চুলের যত্নে অলিভ অয়েলের কার্যকারিতাঃ

চুলের যত্নে অলিভ অয়েল-

সপ্তাহে অন্তত একদিন অলিভ অয়েল কুসুম গরম করে চুলে ম্যাসাজ করুন।

দুই টেবিল চামচ অলিভ অয়েলের সাথে একটি ডিমের কুসুম এবং এক চামচ লেবুর রস একসাথে নিয়ে ভালোভাবে মেশান। তারপর চুলে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে নরম এবং উজ্জ্বল।

চুলের যত্নে নারকেল তেলের সাথে অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান এতে চুল নরম  হবে এবং ফাটবে না।

ত্বকের যত্নে-

প্রাকৃতিক ভাবে উজ্জ্বল, কোমল এবং মসৃণ ত্বক পেতে আজ থেকেই ব্যবহার করুন অলিভ অয়েল কেননা এতে রয়েছে এমন সব উপাদান যা ত্বকের যত্নে খুবই কার্যকরী। পরিষ্কার ও উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন অলিভ অয়েল আর লেবুর মিশ্রণ। এক চামচ অলিভ অয়েল এর সাথে সমপরিমাণ লেবুর রস নিয়ে মিশ্রণটি তৈরি করে নিন। পুরো মুখে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। ২০-২৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার ব্যবহারে আপনি নিজেই পার্থক্যটা  বুঝতে পারবেন।

হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর তুলাতে সামান্য অলিভ অয়েল লাগিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১০-১৫ মিনিট পর কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে তা দিয়ে মুখ ধুয়ে নিন। গোসল করার পর অলিভ ওয়েলের সাথে সামান্য পানি মিশিয়ে সারা শরীরে ম্যাসেজ করতে পারেন। এটি ত্বকে খুব ভালো ময়েশ্চারাইজারের কাজ করে।

এছাড়াও অলিভ অয়েলের সাহায্যে আপনি খুব সহজেই মেকআপ তুলে নিতে পারেন।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments