জেনে নিন গোলাপজলের নানা ব্যবহার

গোলাপজল চিনেন না এমন কম মানুষই আছেন, আর রূপচর্চায় এর ভুমিকা না বললেই নয়। গোলাপজল ত্বকের অম্ল-ক্ষারের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই বাজার থেকে কেনা দামি টোনারগুলোর পরিবর্তে ব্যবহার করতে পারেন গোলাপ জল। গোলাপ জল ত্বক থেকে ধুলাবালি ও বাড়তি তেল দূর করতে সাহায্য করে। ত্বকের যত্নে সামান্য গোলাপ জল ব্যবহার করলেই পাবেন এক অন্যরকম তরতাজা অনুভুতি। আর তাই আজকে আপনাদের জানাব গোলাপজলের কিছু কথা-

১. গোলাপ জলে থাকা ব্যাকটেরিয়ানাশক উপাদান যা কিনা ব্রণ সারাতে দারুন কাজ করে। সমপরিমাণ গোলাপ জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে আক্রান্ত স্থানে ২০ মিনিট লাগিয়ে রাখুন, পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই- তিনবার ব্যবহার করুন।

২. ১ চামচ মুলতানি মাটি, ২ চামচ গোলাপজল ও ১ চামচ কাঁচা দুধ ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তারপর এটি আপনার মুখে গলায় লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে নরমাল পানিতে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই-তিনবার ব্যবহারে স্কিন আগের থেকে অনেকটা উজ্জ্বল হবে।

৩. বাইরে থেকে এসে ত্বকে গোলাপ জল ব্যবহার করতে পারেন। ত্বকে নিয়মিত ব্যবহারে এটি ত্বকে সানবার্ন পড়া রোধ করবে।

৪. মেইকআপ রিমুভারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন গোলাপ জল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments