ত্বকের যত্নে তরমুজ

গরমে প্রতিনিয়ত অতিরিক্ত ঘামে মানবদেহের যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র এবং ঘাম ও তেল গ্রন্থি রয়েছে সেই গ্রন্থি আর ছিদ্র দিয়ে দূষিত পদার্থের সাথে প্রয়োজনীয় লবন, পানি দেহের বাইরে চলে যায়। ফলে আমাদের ত্বকে এর ক্ষতিকর প্রভাব পড়ে এবং দেখা দেয় নানা ধরণের সমস্যা। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে তরমুজের জুড়ি নেই। তরমুজের রস শুধুমাত্র শরীরের ক্লান্তি কিংবা অতিরিক্ত পানির চাহিদা পুরন করেনা বরং ত্বকের যত্নেও বেশ উপকারী।

কেননা তরমুজে রয়েছে প্রচুর পরিমাণ এন্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন-এ, বি এবং সি। তরমুজের প্রায় ৯২% হচ্ছে পানি, ফলে এটি আপনার শরীরে পানির ভারসাম্য বজায় রেখে ত্বককে রাখে সতেজ। এই উপাদানগুলো ত্বকের শুষ্কতার পাশাপাশি বলিরেখা দূর করতে সাহায্য করে। তরমুজের রয়েছে ময়েশ্চারাইজিং ক্ষমতা, যা ত্বকের প্রাকৃতিক ময়েশ্চার ধরে রাখে। এছাড়াও ত্বকে খুব ভালো ক্লিনজারের কাজ করে থাকে। এছাড়া তরমুজের রসে থাকা অ্যামিনো এসিড মাথার ত্বকের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে যা কিনা চুলের স্বাভাবিক বৃদ্ধি এবং উজ্জ্বলতা বজায় রাখে।

তরমুজের গুনাগুন এতটাই যে এর খোসা বা বীজ কোনটাই ফালানোর মত নয় বরং তরমুজের মতই ব্যবহার উপযোগী।তরমুজের বীজ ব্রনের সমস্যা দূর করতে সাহায্য করে এবং তরমুজের খোসা টোনারের অভাব পুরন করে। এছাড়াও তরমুজের রসকে বরফ করে সেটা স্কিনে ব্যবহার করতে পারেন। তরমুজের রস আপনার ত্বকের জন্য হতে পারে উপকারী ক্লিনজার। এছাড়াও চোখের নিচের কালো দাগ দূর করতে, ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দুরীকরনে, ত্বককে উজ্জ্বল রাখতে এর কমতি নেই। গরমের রোদে ত্বকের সানবার্ন থেকেও ত্বককে রক্ষা করে অধিক পুষ্টিকর এই ফল।

 

জেনে নিন তরমুজের কিছু ফেসপ্যাক-

 

১.ব্রনের সমস্যার ক্ষেত্রে ব্যাবহার করুন কলা আর তরমুজের প্যাক।এক চামচ তরমুজের রস নিয়ে এর সাথে সমপরিমাণ কলার পেস্ট মিশিয়ে নিন। এরপর এ প্যাকটি ৩০ মিনিট মুখে রেখে ধুয়ে নিন।

২.গরমের রোদে ত্বকে সানবার্ন থেকে বাঁচতে তরমুজের রস তুলায় ভিজিয়ে রোদে পোড়া জায়গায় লাগিয়ে নিন।

৩.তরমুজের রসের সাথে পরিমান মত বেসন, টকদই, দুই চিমটি হলুদএবং পরিমিত লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments