এই গরমে ঘামাচি থেকে মুক্তি পেতে কিছু প্রয়োজনীয় টিপস

এই অতিরিক্ত গরমে অনেকেই ঘামাচির সমস্যায় ভুগে থাকেন। এই ঘামাচি শরীরের যে কোনো জায়গায় হতে পারে ফলে শরীরে দেখা দেয় অনেক চুলকানি এবং লালচে ভাব। যা কিনা অনেকটা অসস্তিকর অবস্থার তৈরি করে।

# এ সমস্যা থেকে মুক্তি পেতে জেনে নিন কয়েকটি প্রয়োজনীয় টিপস-

 

নিম পাতা- ঘামাচি সারাতে দারুন কাজ করে নিমপাতা। কেননা নিমপাতায় রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ঘামাচির জীবাণু মেরে ফেলতে ব্যাপক ভুমিকা পালন করে। কয়েকটি নিমপাতা নিয়ে ভালোভাবে বেটে নিন। এর সাথে অল্প পরিমান পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। যে সকল জায়গায় ঘামাচি রয়েছে সেসব আক্রান্ত জায়গায় এই পেস্ট লাগান। সম্পূর্ণ শুকিয়ে গেলে তুলে ফেলুন। ভালো ফলাফল পেতে এভাবে দিনে ৪-৫ বার এটি ব্যবহার করতে পারেন।

মুলতানি মাটি- মুলতানি মাটি প্রায় কম বেশি আমরা সকলেই চিনি। ঘামাচি সমস্যায় ও অনেক আগে থেকেই এর ব্যবহার হয়ে আসছে। ৩-৪ চা চামচ মুলতানি মাটির সাথে পরিমানমত গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তারপর শরীরের ঘামাচি আক্রান্ত জায়গায় এই পেস্ট লাগান। প্রায় তিন ঘণ্টা রাখার পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেবুর রস- প্রতিদিন লেবু খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। সবথেকে বেশি ভালো হয় নিয়মিত কমপক্ষে ৩-৪ গ্লাস শরবত পান করুন। এটি ঘামাচি নিরাময়ে অনেক ভালো কাজ করে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments