চুল পড়া কমবে মাত্র একটি ঘরোয়া কৌশলে
আজকাল অনেকেই চুল পড়া নিয়ে মহা দুশ্চিন্তায় আছেন। বিভিন্ন কারনে কিংবা সঠিক যত্নের অভাবে অনেকেরই অতিরিক্ত মাত্রায় চুল পড়ে থাকে। কিন্তু তাই বলে দুশ্চিন্তার কিছু নেই। নিয়মিত একটু যত্নই কিন্তু পারে আপনার এই সমস্যার সমাধান দিতে।
তাই আসুন জেনে নেয়া যাক চুলের যত্নে একটি কার্যকরী প্যাক এর কথা-
* মেহেদী পাতা বাটা বা গুঁড়ো চুলের ঘনত্ব ও লম্বা অনুযায়ী নিন। এতে মেশান একটি ডিমের সাদা অংশ এবং দুই টেবিল চামচ টকদই। যদি চুল অনেক শুষ্ক হয় তাহলে ভিটামিন ই ক্যাপস্যুল দিয়ে ভালো করে হেয়ার প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন এবং প্রায় দুই ঘণ্টা পর চুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এই পদ্ধতিটি সপ্তাহে মাত্র একবার ব্যবহার করলেই চুল পড়া অনেকাংশে কমে যাবে। মেহেদীর নির্যাস চুলের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। তাছাড়া ডিম মাথার ত্বকে সঠিক পুষ্টি যোগাতে সহায়তা করে এবং টকদই চুল ও মাথার ত্বক ময়েশ্চারাইজ করে চুল পড়া বন্ধের সহায়তা করে।






