মানসিক চাপ থেকে মুক্তি দিবে যেসব খাবার

মানসিক চাপ থেকে মুক্তি পেতে খাবার !  শুনতে একটু অবাক লাগছে তাইনা ? বেশিরভাগ মানুষই বর্তমানে কম-বেশি কাজের চাপ কিংবা বিভিন্ন দুশ্চিন্তার মধ্যেই থাকেন। আবার অনেকসময়ই এর থেকে বিপরীত হয়। মানসিক চাপ থেকে জড়িয়ে পড়েন নানা রোগে। এতে ভয় পাওয়ার কিছু নেই বরং আপনাকে আপনার অভ্যাসে আনতে হবে কিছুটা পরিবর্তন। তবে আজকে আপনাদের জানাবো এমন কিছু খাবারের কথা যা কিনা আপনাকে কিছুটা হলেও স্বস্তি দিবে-

কাজুবাদাম- জিঙ্কের অন্যতম উৎস বলা হয়ে থাকে এই কাজুবাদামকে। আপনার শরীরে জিঙ্কের অভাব দেখা দিলে তখন দেখা দেয় হতাশা, উদ্বেগ এর মত মানসিক চাপ। এটি আমাদের দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে। তাই প্রতিদিন অল্প পরিমাণের হলেও জিঙ্কসমৃদ্ধ খাবার খাওয়া উচিত।

ডার্ক চকলেট- আমরা প্রায় সকলেই কম বেশি চকলেট পছন্দ করে থাকি। কিন্তু আপনি কি জানেন এই চকলেট মন ভালো করে দেয়ার ক্ষমতা রাখে? ডার্ক চকলেটে রয়েছে পলিফেনল যা কিনা মানসিক অবস্থা উন্নত করে এবং রক্তচাপ কমাতেও সাহায্য করে। খুব বেশি স্ট্রেস অথবা মন খারাপ হলে ডার্ক চকলেট খান যেটি নিমিষেই আপনার মন ভাল করে দিবে।

গ্রিন টি- শুধুমাত্র ওজন কমাতে নয় মানসিক চাপ থেকেও মুক্তি দিতে পারে গ্রিন টি। এতে রয়েছে অ্যামাইনো এসিড যা মানসিক চাপ কমিয়ে আনতে সাহায্য করে। তাই মন খারাপ কিংবা হতাশার সময় গ্রিন টি পান করার অভ্যাস করে তুলুন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments