ঘরোয়া উপায়ে মেসতা দূর করার কৌশল

আজকাল অনেকেই মুখের মেছতার সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। বিশেষ করে মধ্যবয়সী নারী ও পুরুষদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দিয়ে থাকে। কিন্তু আবার অনেক সময় সঠিক ত্বকের যত্নের অভাবেও অনেক কম বয়সীরা এর শিকার হয়ে থাকেন। কেননা মেছতা হওয়ার অন্যতম কারণ হচ্ছে অপরিচ্ছন্ন ত্বক।তাই আজ আপনাদের জানাবো ঘরোয়া উপায়ে মেছতা দূর করার কিছু কৌশল-

১. আলুর রস মেছতার দাগ দূর করতে খুব ভাল কাজ করে। একটি আলু ছেঁচে রশ করে নিন তারপর এটি দাগের উপর লাগিয়ে রাখুন কিছুক্ষণ। আলুর রস নিয়মিত ব্যবহারে দাগ অনেকটা হাল্কা হয়ে আসবে ।

২. অ্যালোভেরা জেল দুই চা চামচ, এক চা চামচ লেবুর রস এবং চিনি একসাথে ভালভাবে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণ হালকাভাবে ত্বকে ঘষুন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভাল ফলাফল পেতে সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করুন।

৩. এক চা চামচ লেবুর রসের সঙ্গে এক চা চামচ গোলাপজল মিশিয়ে এটি ত্বকে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন এবং ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এক মাস এটি করলে ত্বকের মেছতা দূর হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments