শীতে কেন ত্বক শুষ্ক হয়?

শীত যেমন খেজুরের রস, পিঠাপুলি নিয়ে আসে তেমনই নিয়ে আসে শুষ্ক ত্বক বা Dry Skin. ত্বক যতই সুন্দর হোক না কেন, শীত মৌসুমে যত্নহীন হলে ত্বকের বারোটা বেজে যেতে পারে।

Dear Readers, শীতে বাতাসের আর্দ্রতা খুবই কম থাকে যার ফলে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। যাদের স্কিন এমনিতেই শুষ্ক তারা এইসময় ভীষণ যন্ত্রণায় পড়েন। অনেকের ত্বক শুষ্ক হয়ে ফেটে যায় এমনকি রক্তও বের হয়। তাই শীতের দিনে শুষ্ক ত্বকের জন্য কিছু আলাদা যত্ন নিতে হবে।

✅শীতের দিনে আমরা সবাই গরম পানি দিয়ে গোসল করতে পছন্দ করি। কিন্তু গরম পানি আমাদের স্কিনকে ড্রাই করে দেয়। তাই যথাসম্ভব কুসুম গরম পানি ব্যবহার করুন। অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না। গোসল ও হাত মুখ ধোয়ার পর ত্বকটা ভেজা ভেজা থাকতেই মশ্চারাইজার লাগিয়ে নিন। দিনে কয়েকবার মশ্চারাইজার লাগাবেন। রাতে ঘুমানোর সময় অবশ্যই ডিপ মশ্চারাইজার লাগান। অলিভ অয়েল বা নারকেল তেল প্রাকৃতিক মশ্চারাইজার হিসেবে খুব ভালো কাজ করে।

✅আমাদের হাত, পায়ের পাতা, মুখের ত্বক শরীরের অন্য অংশের চেয়ে বেশি পাতলা হয়। তাই বেশী শীতের সময় অবশ্যই গ্লাভস এবং মোজা পরুন। রাতে ঘুমানোর সময়ও সুতির মোজা পরে ঘুমাবেন। এতে আপনার ত্বকের মশ্চার লেভেল বজায় থাকবে।

✅ঠিক গ্রীষ্মকালের মত শীতকালেও সানস্ক্রিন লাগানোটা জরুরী। কারন শীতের সূর্যের তাপও সমান ক্ষতিকর। তাই বাইরে বের হওয়ার আধাঘন্টা আগে সানস্ক্রিন লাগিয়ে নিন।

✅ত্বকের যত্নের সাথে সাথে ভিতর থেকেও হাইড্রেটেড থাকাটা জরুরী। শীতের দিনে আমরা কম পানি খাই। আবার চা, কফি খাওয়া হয় বলে পানির চাহিদাটা কম থাকে। কিন্তু এর ফলে আমাদের শরীরে পানির অভাব হয়। তাই খেয়াল করে বেশি বেশি পানি খেতে হবে। হালকা কুসুম গরম পানির সাথে একটু লেবু দিয়ে খেতে পারেন।এছাড়া যে সব ফল এবং সবজিতে পানির পরিমান বেশি সেগুলো খাবেন। এতে আপনার শরীর হাইড্রেটেড থাকবে।

✅এছাড়া ডেড স্কিন ও ময়লা দূর করতে সপ্তাহে অবশ্যই দুইবার স্কিন এক্সফোলিয়েট করুন।

✅ত্বককে শুষ্কতার হাত থেকে রক্ষা করতে এবং উজ্জ্বল রাখতে মাসে একবার একটি ফেস মাস্ক ব্যবহার করতে পারেন।

ফেস মাস্ক বানানোর উপকরন:

১ চা চামচ হলুদ গুড়া
১ টেবিল চামচ দই
১ টেবিল চামচ মধু

☑সবগুলো উপকরণ একসাথে মিক্স করুন। এবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে পেস্টটি লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রাখুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দই এবং মধু দু’টি আপনার ত্বক সফট মশ্চারাইজড করবে এবং হলুদ আপনার ত্বককে করবে উজ্জ্বল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments